শিরোনাম :
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল

মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

  • ০৯:২১ পিএম, সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৮ আগস্ট গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে আমেরিকান দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়।

বাংলাদেশে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। এ সময় তার সঙ্গে ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. খালিদ হোসেন।

অন্যদিকে বৈঠকে উপস্থিত ছিলেন আমেরিকার দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট। পরবর্তী সময়ে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গেও প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক হয়।

এ সময় আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান উপস্থিত ছিলেন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech