শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী : ঢাকা সিটি মেয়র নির্বাচন এনসিপির প্রার্থী ঘোষনা গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খারিজ বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল, অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

  • ০৮:৫৫ পিএম, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতে চলমান ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ের যুবরাজ শেখ খালেদ বিন জায়েদ আল নাহিয়ানও নৈশভোজে উপস্থিত ছিলেন না।

শনিবার ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন উপলক্ষে এ নৈশভোজের আয়োজন করেন নরেন্দ্র মোদী। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

শি জিনপিং শনিবার দুপুরে নয়াদিল্লিতে পৌঁছানোর পর ব্রিকস সম্মেলনে অংশ নেন। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন তিনি।

বিষয়টি সম্পর্কে সরাসরি জানেন এমন ব্যক্তিরা জানিয়েছেন, সময়ের পার্থক্যের কারণে ক্লান্ত ও অবসন্ন থাকায় নৈশভোজে অংশ নেননি শি জিনপিং। তবে দীর্ঘ বিমানযাত্রার পরও তিনি দিনের অন্যান্য কর্মসূচিতে অংশ নেন।

নৈশভোজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকস জোটের অন্য নেতারা অংশ নেন। কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এবং কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এতে উপস্থিত ছিলেন।

নৈশভোজে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী অমিত শাহ, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণব ও শিবরাজ সিং চৌহান। লোকসভার স্পিকার ওম বিড়লাও সেখানে ছিলেন।

এ ছাড়া উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও নৈশভোজে অংশ নেন।

কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা সংসদ ভবন থেকে দুটি বাসে করে নয়াদিল্লির কেন্দ্রীয় এলাকার ভারত মণ্ডপমে নৈশভোজে যান।

দুই দিনের ব্রিকস সম্মেলন রবিবার ১৩ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। এতে ১১ সদস্য দেশের নেতা ও ১০টি অংশীদার দেশের নেতাদের পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।

রোববার সাতটি দেশের নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এর আগে শনিবার মোদী ও শি জিনপিং ভারত চীন সম্পর্কের পরিস্থিতি পর্যালোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সূত্র: এনডিটিভি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech