Breaking News:


শিরোনাম :
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে, গুলিবিদ্ধ হয়ে স্কুল শিক্ষার্থী নিহত নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ইসির সতর্কবার্তা শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজকে ইরানের নৌবাহিনীর ‘ধাওয়া’ কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছি, কোথাও ‘যাব না’: অর্থ উপদেষ্টা জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন কূটনীতিকেরা আগামী কয়েকদিন তাপমাত্রা কমে দেশজুড়ে আবার শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের সিলসহ প্রেস ব্যবসায়ী আটক র‌্যাবের নাম পরিবর্তন করে এসআইএফ রাখার সিদ্ধান্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজকে ইরানের নৌবাহিনীর ‘ধাওয়া’

  • আপলোড টাইম : ০১:৩৭ পিএম, বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেলের ট্যাংকার জাহাজ আটকানোর চেষ্টা করেছে ইরানের নৌবাহিনী। কিন্তু জাহাজটি না থামায় এটিকে ধাওয়া দেয় ইরানি সেনারা। পরে যুদ্ধজাহাজের সহায়তায় জাহাজটি ‘পালিয়ে’ যেতে সমর্থ হয়।

মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটিকে দুজন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের নৌবাহিনীর সশস্ত্র ছোট জাহাজ মার্কিন পতাকাবাহী জাহাজকে আটকানোর চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত জাহাজটি আটকাতে পারেনি তারা।

সমুদ্র নিরাপত্তাবিষয়ক ফার্ম ভ্যানগার্ড টেক তাদের ক্লায়েন্টদের কাছে এক মেসেজে জানিয়েছে, ৫০ ক্যালিবার মেশিনগান সমৃদ্ধ ইরানের ছয়টি ছোট জাহাজ যুক্তরাষ্ট্রের পতাকাবাহী ট্যাংকারটির কাছে যায়। ওই সময় ট্যাংকারটি হরমুজ প্রণালীতে প্রবেশ করে।

ইরানি নৌ সেনারা মার্কিন জাহাজটির নাবিককে ইঞ্জিন বন্ধ করার নির্দেশনা দেয় এবং জাহাজে ওঠার প্রস্তুতি নেয়।

কিন্তু ট্যাংকারের ক্যাপ্টেন না থেমে গতি আরও বাড়িয়ে দেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ এসে ট্যাংকারটিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যায়।

এরআগে ইউকে ম্যারিটাইম ট্রেড অপারেশন্স এজেন্সি বলেছিল, তারা হরমুজ প্রণালীতে ওমানের ১৬ কিলোমিটার উত্তরে একটি জাহাজ আক্রান্ত হওয়ার খবর পেয়েছে।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech