শিরোনাম :
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত : প্রথম পুরস্কার বিজয়ী নম্বর ০৯২৩২৮৩ মতপার্থক্য প্রকাশে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা জরুরি রাজধানীতে সাত রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস চলাচল কার্যক্রম উদ্বোধন যৌথ প্রশিক্ষণ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন- ৫ প্লাটুন বিজিবি মোতায়েন বিডিআর হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সাবেক মেজর হাফিজ গ্রেপ্তার সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে আজও পোশাক শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ

যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান

  • ০৯:৩৫ পিএম, শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান। মার্কিন গোয়েন্দাদের বরাতে শনিবার ৫ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলার সক্ষমতা নিয়ে ইরান এখন আরও অনেক বেশি আত্মবিশ্বাসী। দেশটি এখন যুদ্ধ দীর্ঘায়িত করার ব্যাপারে আগ্রহী। যেন যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ানোর কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে, তা সীমিত অবস্থায় আছে। কিন্তু ইরান উত্তেজনা বৃদ্ধি করতে পারে।

নিউইয়র্ক টাইমসকে সংশ্লিষ্ট সূত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধের মাধ্যমে ইরান তাদের সামরিক বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরও বেশি বুঝতে পেরেছে এবং তারা যুদ্ধ চালিয়ে যেতে পারবে এ বিশ্বাস তৈরি হয়েছে।

মার্কিন গোয়েন্দারা আরও বলেছেন, ইরানের সঙ্গে এ মুহূর্তে তাদের চুক্তিতে পৌঁছানো অনেক কঠিন হয়ে পড়েছে। এরসঙ্গে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান খারাপ করে দিতেও চায়।

অপরদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবে ইরান উত্তেজনা বৃদ্ধি করে যেতে পারে। এরমধ্যে গত জুলাইয়ের মতো মার্কিন ঘাঁটিতে হামলা ও প্রতিবেশী দেশগুলোর অবকাঠামোকে টার্গেট করতে পারে তারা।

এরসঙ্গে ইরানি হ্যাকাররা আবারও পুনর্গঠিত হয়ে তারা সাইবার হামলার চেষ্টা করতে পারে। যার লক্ষ্য থাকবে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে যুদ্ধবিরোধী মনোভাব গড়ে তোলা।

সূত্র: নিউইয়র্ক টাইমস

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech