Breaking News:


শিরোনাম :
খাগড়াছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেফতার অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার স্ট্র্যাটেজি সাজিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ ইসরায়েলের পারমাণবিক অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জরুরি জ্বালানি চাহিদা পূরণে ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ঢাকাসহ দেশের ৪ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে পদ্মায় বাসডুবি: নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ : ইরান

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

  • ১২:৩২ পিএম, শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
রাজশাহীতে নগরী উপকন্ঠে খড়খড়ি বামন শেখর এলাকায় একই পরিবারের স্বামী, স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। সাথে একটি চিরকুটও উদ্ধার করা হয়।

শুক্রবার ১৫ আগস্ট সকালে তাদের নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা খাতুন, তাদের সন্তান মাহিম (১১) ও দেড় বছরের শিশু মিথিলা। তাদের মরদেহ দুটি ঘরে পাশাপাশি পড়ে ছিল। আর মিনারুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমরা জানতে পেরেছি মিনারুল তার স্ত্রী ও দুই সন্তানকে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর তিনি নিজেও গামছা দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলমান রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ঘটনাস্থল থেকে একটি সুইসাইডাল নোট উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে এটি মিনারুলের হাতের লেখা।

এতে লেখা রয়েছে, ‘আমি নিজ হাতে সবাইকে মারলাম। এই কারণে যে আমি একা যদি মরে যাই, তাহলে আমার বউ ছেলে মেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দু:খ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এতো কষ্ট আর মেনে নিতে পারছি না। তাই আমাদের বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো হলো।

কারও কাছে কিছু চাই…হবে। আমার জন্যে কাউকে মানুষের কাছে হতে হবে…আমার বাবা আমার জন্য অনেকের কাছে ছোট হয়েছে। আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আবু সুফিয়ান বলেন, মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সেটা নিহত মিনারুলের লেখা। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech