শিরোনাম :
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল, অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা এজেন্ট ব্যাংকিংয়ে হিসাব বেড়ে ২৭.২২ মিলিয়ন রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প: চলতি সপ্তাহে একনেকে অনুমোদন প্রত্যাশা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে বিশ্ব নেতারা যাবেন, নয়াদিল্লিতে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো বস্তি

রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল, অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি

  • ১২:১৩ পিএম, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে আশুগঞ্জ উপজেলা বিএনপি। জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার না করলে তাঁকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতা-কর্মীরা।

শনিবার ১২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সভার মাধ্যমে তা শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, জ্বালানি সংকটের ‘অজুহাতে’ রুমিন ফারহানা ‘অসংসদীয় ভাষায়’ বিএনপি সরকারের সমালোচনা করেছেন। তাঁর এ বক্তব্যকে ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করেছে উপজেলা বিএনপি। দ্রুত এ বক্তব্য প্রত্যাহার না করলে আশুগঞ্জের মাটিতে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে কড়া হুঁশিয়ারি দেন তাঁরা।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল প্রমুখ।

গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিএনপির সমালোচনা করে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আর সারের সংকট হবে না, গরিব কৃষক সার কারখানায় গিয়ে লুট করবেন না, সেটাও হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, সেটাও হওয়া সম্ভব না।’ এর আগে গত ২৭ আগস্ট গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও সংসদে তিনি মন্তব্য করেছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech