Breaking News:


শিরোনাম :
নতুন ডিসি নিয়োগ ১১ জেলায় সচিবালয়ে হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবি আজও চলছে উদ্ধার অভিযান সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান মধ্যপ্রাচ্যে পৌঁছেছে কয়েক হাজার মার্কিন সেনা, ইরানে স্থল অভিযানের প্রস্তুতি অনলাইনে রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখেরও বেশি করদাতার- সময় বাড়ানোর আবেদন ৫ হাজার আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা বিরতি শেষে আজ থেকে সংসদের অধিবেশন শুরু নয়া পল্টনে প্রধানমন্ত্রী : নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন

শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

  • ০২:১৩ পিএম, বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে

যমুনা সেতু পশ্চিম পাড়ে অবরোধ কর্মসূচি শুরু করেছে।

বৃহস্পতিবার ১৪ আগস্ট দুপুর ১২টা থেকে এই কর্মসূচী শুরু হয়। ফলে ঢাকার সাথে উত্তরবঙ্গ সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

ফলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী এবং ঢাকার দিক থেকে উত্তরবঙ্গগামী হাজারো যাত্রী বিপাকে পড়েছেন।

উল্লেখ্য, প্রতিদিন সেতু দিয়ে উত্তরবঙ্গের ২২টি জেলার প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করে। তবে আজ দুপুরের পর থেকেই মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। তারা বলেন, স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদন এবং বাস্তবায়ন আমাদের ন্যায্য অধিকার।

এর আগে গতকাল বুধবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন, যা সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে। এতে ঢাকা ও উত্তরবঙ্গের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বর্জনের মাধ্যমে এ আন্দোলন শুরু করেন। এরপর কয়েকদিন বগুড়ানগরবাড়ী মহাসড়কে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ, পথ নাটক, শেকল ভাঙার গান ও প্রতীকী ক্লাসের আয়োজন করা হয়।

এ ছাড়া গত বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন এবং রোববার মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়, যাতে প্রায় দুই ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকে। শিক্ষার্থীরা মহাসড়কে নবীনবরণ ও সেমিনারের মতো প্রতীকী কর্মসূচিও করেছেন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech