শিরোনাম :
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান অপ্রতিম হত্যাকাণ্ডে ৩ জন আটক সব দফা বিলুপ্ত করে এক দফা ঘোষণা হতে পারে: জামায়াত আমির কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে ৩ শর্ত ইরানের, প্রস্তুত ‘চূড়ান্ত যুদ্ধের’ জন্যও জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস : যুক্ত হওয়ার অপেক্ষায় তিতাসের আরেক কূপের গ্যাস গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী জাজিরায় চাঁদাবাজদের হুমকি ও অপপ্রচারে চাপের মুখে ‘ইলিশ পোলাও’ র মালিক ইকবালসহ স্থানীয় ব্যবসায়ীরা প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধানের সফররত চীনা নৌবাহিনী জাহাজ পরিদর্শন ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক

সব দফা বিলুপ্ত করে এক দফা ঘোষণা হতে পারে: জামায়াত আমির

  • ১১:২৯ এএম, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

।।বিকে ডেস্ক।।
আমাদের ৬ দফা এখন ৮ দফায় পরিণত হয়েছে। জনগণের প্রয়োজনে দফা বাড়তে পারে। আবার জনগণের প্রয়োজনে সব দফা বিলুপ্ত ঘোষণা করে এক দফা ঘোষণা করার প্রয়োজন হতে পারে- বলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার ১৯ সেপ্টেম্বর দুপুরের দিকে ঢাকা-রংপুর লংমার্চের টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাসের পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা প্রস্তুত আছেন? আজকের লংমার্চ আপনাদের দিকে। আগামীর লংমার্চ এখান থেকে ঢাকার দিকে। প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, কেন আপনারা জুলাই সদন বাস্তবায়ন করলেন না। আপনারা কথা দিয়েছিলেন কোনও জায়গায় অনির্বাচিত কাউকে দেশ শাসন করতে দেওয়া হবে না। জায়গায় জায়গায় আপনারা প্রশাসক বসিয়েছেন। আপনারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন।

তিনি বলেন, এই জাতি আপনাদের কাছে এই কার্ড সেই কার্ড এগুলো চায়নি। এই কার্ডগুলোর কথা আপনারা জাতিকে দেবেন বলেছিলেন। জাতি যা চেয়েছিল, আপনারা দিতে পারছেন না, ব্যর্থ হচ্ছেন। আমরা নেমেছি এসব অধিকার আদায়ের জন্য।

এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আমাদের সামনে কঠিন সংগ্রাম, সরকার জনগণের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করছে। আমরা টাঙ্গাইলের মাওলানা ভাসানীর উত্তরসূরি; আমাদের দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

কর্নেল ড. অলি আহমেদ বলেন, প্রধানমন্ত্রী আপনি যেভাবে আওয়ামী লীগের দ্বারা সরকার প্রশাসন চালাচ্ছেন, এভাবে দেশ চালাতে পারবেন না। আমাদের একদফা আন্দোলনের দিকে ঠেলে দেবেন না।

টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, ঢাকা মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির আল্লামা মুফতি মোখলেসুর রহমান কাসেমী, কর্নেল ড. অলি আহমদের ছেলে ওমর ফারুক, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিলাল হোসাইন মিয়াজি, এনসিপির সরোয়ার তুষার প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech