শিরোনাম :
জাতিসংঘের অধিবেশনে প্রশংসিত বাংলাদেশের বিনিয়োগ নীতি র‌্যাবের পরিবর্তে এসআরবি গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপন দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ‘আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে জামায়াত আমিরকে কল করেছিলেন ড. ইউনূস ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী শুভ জন্মাষ্টমীতে সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট রাঙ্গামাটিতে ২৩ হাজার ৬শ’ গাছের চারা বিতরণ

সরকারি চাকুরেদের ‘হ্যাঁ’ বা ‘না’ এর পক্ষে ভোট চাওয়া দণ্ডনীয় অপরাধ: ইসি

  • ১০:৪২ এএম, শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
গণভোটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষের পক্ষে প্রচারণা না চালাতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কোনো পক্ষ অবলম্বন করলে গণভোট অধ্যাদেশ ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তা দণ্ডনীয় অপরাধ হবে উল্লেখ করে ভোটকে প্রভাবিত না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ২৯ জানুয়ারী নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত চিঠি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়।

একই সঙ্গে চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গণভোট একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। সরকারি দায়িত্বে থেকে কোনো পক্ষের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া কিংবা প্রচারণায় যুক্ত হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।

নির্বাচন কমিশন উল্লেখ করেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আচরণ ও বক্তব্য ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। এ কারণে তাদের সব ধরনের রাজনৈতিক বা গণভোট-সংক্রান্ত প্রচার কার্যক্রম থেকে বিরত থাকা বাধ্যতামূলক।

গণভোটের প্রচারণা ঘিরে সরকারের তরফে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারের অভিযোগ ও বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশনের এ নির্দেশনা এলো। ইসি জানিয়েছে, গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের স্বার্থেই এ ধরনের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech