সিলেট টেস্টে ইনিংস জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
সিলেট টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ৩০১ রানের। জবাব দিতে নেমে ৫ উইকেটে ৮৬ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে তারা তুলেছিল ২৮৬ রান।

কিন্তু বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়ের অপেক্ষা বাড়িয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে তারা, ৭ উইকেটে তাদের সংগ্রহ ১৯৮ রান।

সিলেট টেস্টে ইনিংস জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। ইনিংস পরাজয় এড়াতে আয়ারল্যান্ডের প্রয়োজন ২১৫ রান, হাতে আছে মাত্র ৫ উইকেট।

বৃহস্পতিবার দিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৮৬।

এর আগে তিনশরও বেশি লিড পেয়ে অধিনায়ক ইনিংস ঘোষণা করেন ৫৮৭ রানে ৮ উইকেটে— যা টেস্টে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ এবং দেশের মাঠে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

গতকাল বৃহস্পতিবার ১৩ নভেম্বর ১ উইকেটে ৩৩৮ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক দিন শুরুতেই বিদায় নেন। জয় ১৭১ ও মুমিনুল ৮২ রান করে ফেরেন ব্যারি ম্যাককার্থির দুর্দান্ত ডেলিভারিতে।

পরে শান্ত ও মুশফিকুর রহিমের জুটিতে আসে ৭৯ রান। ৯৯তম টেস্টে ব্যাট হাতে নেমে মুশফিক ২৩ রানে আউট হন ম্যাথু হামফ্রিজের বলে। এরপর লিটন কুমার দাসের সঙ্গে শান্তর জুটিতে যোগ হয় আরও ৯৮ রান। লিটন ৬৬ বলে ৬০ রান করে বিদায় নেন। নাজমুল হোসেন শান্ত ১১২ বলে ১৪ চারে পূর্ণ করেন নিজের অষ্টম টেস্ট সেঞ্চুরি।

আয়ারল্যান্ডের হয়ে ম্যাথু হামফ্রিজ নেন ১৭০ রানে ৫ উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে আয়ারল্যান্ড। নাহিদ রানা বোল্ড করে দেন কেড কারমাইকেলকে (৫)। এরপর পল স্টার্লিং (৪৩) রান আউট হন শান্তর চোখধাঁধানো ফিল্ডিংয়ে। তাইজুল ফেরান টেক্টরকে (১৮), আর অভিষিক্ত হাসান মুরাদ একে একে ফেরান কার্টিস ক্যাম্ফার (৫) ও লর্কান টাকারকে (৯)।

দিন শেষে উইকেটে ছিলেন ম্যাকব্রাইন (৪) ও হামফ্রিজ (৫)।

তৃতীয় দিনের শেষ বিকেলে হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করেছিল আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপ। সিলেটের আকাশে সূর্যটা হেলে পড়ায় শেষ রক্ষা হয়েছে সফরকারীদের।

শুক্রবার তাইজুল ইসলামের ঘূর্ণিতে দিনের শুরুতেই উইকেট দিয়ে এসেছেন ম্যাথু হাম্প্রেস (১৬)। স্লগ সুইপ করতে গিয়েছিলেন, টপ এজ হয়ে বল উঠে যায় ওপরে। শর্ট ব্যাকওয়ার্ড স্কয়ারে সাদমান ইসলাম নেন ক্যাচ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech