Breaking News:


শিরোনাম :
মার্কিন জ্বালানিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক : পেলেন পাশে থাকার আশ্বাস বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে : শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ২১ শিশু ভর্তি রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯   বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে আইএলও মহাপরিচালকে সহযোগিতার আশ্বাস বাড়েনি জ্বালানি তেলের দাম: বিপিসিকে চিঠি দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে বেসামরিক স্থাপনায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদের সভা বিষয়ে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনা দমকা হাওয়া ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সুন্দরবনে আগুন : নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ও বনরক্ষীরা

  • ০৮:৪৫ পিএম, শনিবার, ২২ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে।

শনিবার ২২ মার্চ সকালে আগুন লাগে। শুরুতে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখেন বন সংলগ্ন এলাকার বাসিন্দারা।

বন বিভাগও দুপুরে আগুনের বিষয়টি নিশ্চিত করেছে। তারা অগ্নিনির্বাপণে কাজ শুরু করেছে। তবে আগুন নেভানো সম্ভব হয়নি। পর্যাপ্ত পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

স্থানীয়রা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে খাল থেকে আগুন লাগার ওই এলাকার দূরত্ব বেশি হওয়াতে পানির উৎসের অভাবে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। বনরক্ষীরা ফায়ারলাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা।

আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরণখোলা স্টেশনের স্টেশন কর্মকর্তা আবতাদ ই আলম বলেন, শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছেছে। রামপাল ও কচুয়া থেকে তাদের আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার বিপুলেশ্বর দাস জানিয়েছেন, বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহীন বনের মধ্যে আগুন জ্বলছে। আশেপাশে পানির কোন উৎস নেই।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম  বলেন, সুন্দরবনে আগুন লাগার বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছানোর পর আগুনের বিস্তৃতি বা কী অবস্থা সে বিষয়ে বিস্তারিত বলতে পারব। এর আগে গত বছরের ৪ মে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪ একর বনভূমি পুড়ে গিয়েছিল। সুন্দরবনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবেশবিদরা উদ্বেগ প্রকাশ করেছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech