শিরোনাম :
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল, অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা এজেন্ট ব্যাংকিংয়ে হিসাব বেড়ে ২৭.২২ মিলিয়ন রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প: চলতি সপ্তাহে একনেকে অনুমোদন প্রত্যাশা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে বিশ্ব নেতারা যাবেন, নয়াদিল্লিতে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো বস্তি

সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

  • ১২:০৬ পিএম, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা।

শনিবার ১২ সেপ্টেম্বর বাংলাদেশ সময় মধ্যরাতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক্সে এক পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেছেন, ঘাঁটিতে থাকা অস্ত্রের গুদাম এবং কমান্ড সেন্টারকে টার্গেট করা হয়েছে। যেগুলো আমাদের দেশ ও জনগণের ওপর আগ্রাসন পরিচালনা করছিল। তবে হামলাটি ঠিক কখন চালানো হয়েছে সেটির স্পষ্ট সময় উল্লেখ করেননি তিনি।

গত সপ্তাহে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে ইয়েমেনের সরকারি বাহিনীর লড়াই শুরু হয়। ইয়েমেনের সরকারি বাহিনীকে সব ধরনের সহায়তা করে সৌদি আরব।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসরমান হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হুথিরা তাদের সঙ্গে যোগাযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র যেন তাদের অভিযানে কোনো হস্তক্ষেপ না করে।

গতকাল শনিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যান ট্রাম্প। সেখানে তাকে হুথিদের ব্যাপারে প্রশ্ন করা হয়। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “হুথিরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা আমাদের সঙ্গে কোনো লড়াই করতে চায় না। তারা চায় আমরা যেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেই।”

হুথিদের এই অভিযানের মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে করে হরমুজকে বাইপাস করে লোহিত সাগর দিয়ে তেল সরবরাহে সৌদির একমাত্র পথটি আপাতত বন্ধ হয়ে গেছে।

ট্রাম্পকে সৌদির তেল পাইপলাইনে হামলার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, ইরান এ হামলার পেছনে জড়িত থাকতে পারে।

সূত্র: এএফপি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech