শিরোনাম :
বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী ইরানে তৃতীয় দফায় মার্কিন হামলা একদিনে ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭ জন অপ্রয়োজনীয় সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী : বৃক্ষরোপণ করলেই হবে না, গাছের যত্ন নিতে হবে ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টি- চলতি মাসে একদিনে সর্বোচ্চ রেকর্ড সাতকানিয়া ও বাঁশখালীতে এখনও পানিবন্দি ৬ লাখের বেশি মানুষ চট্টগ্রামের বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসা ও ত্রাণ দিলো কেন্দ্রীয় ছাত্রদল মধ্যপ্রাচ্যে ৪ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামো ধ্বংস

স্পেনে তাপপ্রবাহে ১৬ দিনে ১১ শতাধিক মৃত্যু

  • ১০:৪৫ এএম, বুধবার, ২০ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্ঝাতিক ডেস্ক।।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

সোমবার (স্থানীয় সময়) দেশটির জনস্বাস্থ্য সংস্থার বরাতে এএফপির খবরে এ তথ্য জানিয়েছে।

মাদ্রিদ থেকে এএফপি জানায়, জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ৩ থেকে ১৮ আগস্ট পর্যন্ত স্পেনে ১ হাজার ১৪৯ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যা প্রচণ্ড গরমের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

ইনস্টিটিউটটি স্পেনের মর্টালিটি মনিটরিং সিস্টেম (মোমো) থেকে তথ্য ব্যবহার করেছে, যা ঐতিহাসিক ধারার সঙ্গে তুলনা করে দেখা হয়েছে।

এছাড়া, জাতীয় আবহাওয়া সংস্থা এএমইটি’ এর আবহাওয়ার তথ্যসহ অন্যান্য বাহ্যিক কারণও বিবেচনায় নেওয়া হয়েছে, যাতে মৃত্যু বাড়ার সম্ভাব্য কারণগুলো নির্ধারণ করা যায়।

জুলাই মাসে কার্লোস তৃতীয় ইনস্টিটিউট ১ হাজার ৬০ জনের অস্বাভাবিক মৃত্যুর জন্য তাপপ্রবাহকে দায়ী মনে করে। এ মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা বিশ্বজুড়ে তীব্র আকার ধারণ করছে এবং ঘন ঘন তাপপ্রবাহের সৃষ্টি হচ্ছে। যা আতংকজনক।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech