Breaking News:


শিরোনাম :
মার্কিন জ্বালানিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক : পেলেন পাশে থাকার আশ্বাস বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে : শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ২১ শিশু ভর্তি রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯   বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে আইএলও মহাপরিচালকে সহযোগিতার আশ্বাস বাড়েনি জ্বালানি তেলের দাম: বিপিসিকে চিঠি দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে বেসামরিক স্থাপনায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদের সভা বিষয়ে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনা দমকা হাওয়া ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জামায়াত আমিরের শ্রদ্ধা

  • ১২:১১ পিএম, বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
ছবি: ভিডিও থেকে সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার ২৬ মার্চ সকাল ৬টায় তিনি স্মৃতিসৌধে উপস্থিত হয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া করেন। এসময় তার সাথে দলটির অন্যান্য নেতাকর্মী ও সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।

এদিকে, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ছাড়া কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।

কর্মসূচির অংশ হিসেবে ২৬ মার্চ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন সংগঠনের সর্বস্তরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech