শিরোনাম :
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে: নাহিদ আল-আকসা মসজিদে ঢুকে ৪ সহস্রাধিক ইসরায়েলি তাণ্ডব বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারদের পণ্য যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা, চট্টগ্রাম সহ দেশের ১০টি অঞ্চলে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প

হরমুজ প্রণালি যুদ্ধের অস্ত্রে পরিণত হয়েছে: কাতার

  • ০৮:১৮ পিএম, মঙ্গলবার, ১২ মে, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে হরমুজ প্রণালিকে কার্যত যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি

মঙ্গলবার ১২ মে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরার।

কাতারের প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিকে ঘিরে সৃষ্ট সংকট নিয়ে দুই দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এই পরিস্থিতি সামুদ্রিক চলাচলের স্বাধীনতাকে সীমিত করছে এবং এর নেতিবাচক প্রভাব বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে পড়ছে।

তিনি আরও বলেন, চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি এখন একটি চাপ প্রয়োগের মাধ্যম হয়ে উঠেছে। কাতারের দৃষ্টিতে, এ ধরনের পরিস্থিতি পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।

সূত্র: আল জাজিরা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech