Breaking News:


শিরোনাম :
এই গরমে শিশু ও বয়স্কদের বাইরে না নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রামে ছাত্রদল-শিবির দফায় দফায় সংঘর্ষ ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী চালু হচ্ছে পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ : ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেয়ার পরিকল্পনা বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নামকরণ আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই- রাজধানীজুড়ে গরমের অনুভূতি অব্যাহত থাকতে পারে বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম আসামি গ্রেফতার

  • ১১:৩৫ এএম, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ এক দশক পর সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তনু হত্যা মামলায় এটিই প্রথম গ্রেফতারের ঘটনা।

বুধবার ২২ এপ্রিল তাকে আদালতে তোলা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কুমিল্লা সদর আদালত-১-এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক। মামলার তদন্তকারী কর্মকর্তা তারিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত সংস্থা পিবিআই জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে আবেদন করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করাতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। পরে খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তার লাশ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

পরদিন তার বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

২০১৬ সালের ৪ এপ্রিল ও ১২ জুন দুই দফা ময়নাতদন্ত প্রতিবেদনে তনুর মৃত্যুর কারণ খুঁজে না পাওয়ার তথ্য জানায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ।

২০১৭ সালের মে মাসে সিআইডি তনুর পোশাক থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে তিনজন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিল। এ ছাড়া তনুর মায়ের সন্দেহ করা তিনজনকে ২০১৭ সালের ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সিআইডির একটি দল ঢাকা সেনানিবাসে জিজ্ঞাসাবাদ করে।

সম্প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তা তারিকুল ইসলাম গত ৬ এপ্রিল তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিলেন। ওই তিন সন্দেহভাজন হলেন সাবেক সার্জেন্ট জাহিদ, সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সাবেক সৈনিক শাহিনুল আলম। সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech