শিরোনাম :
ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬ জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে বাড়লে দেশেও চাপ সইতে হয়: বাণিজ্যমন্ত্রী সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে ২ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের লংমার্চের মধ্যেই সপরিবারে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা

১৪ এপ্রিল দেশে ফিরছেন বিএনপি মহাসচিব

  • ১১:৫৭ এএম, শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিনী রাহাত আরা বেগমসহ নিজের স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ায় আগামী সোমবার ১৪ এপ্রিল দেশে ফিরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার ১১ এপ্রিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, স্বাস্থ্য পরীক্ষায় বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণীর সবগুলো রিপোর্ট ভালো। মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগমের অবস্থাও ভালো। তিনিও সুস্থ ও ভালো আছেন।

স্ত্রী শারীরিকভাবে সুস্থ ও ভালো আছেন বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ১৪ এপ্রিল বিকেলে আমরা দুজনই দেশে ফিরব।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুরের যান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech