শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ চারজন নিহত ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও চীন সমঝোতা স্মারক সই- মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৭৭ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাভার, আশুলিয়া ও গাজীপুরে স্বস্তি: কড়া নিরাপত্তায় উৎপাদনে শ্রমিকরা সরকার বলপ্রয়োগের মাধ্যমে আন্দোলন থামানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম

২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষা

  • ১০:৩৭ পিএম, বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক শিক্ষায় ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষা নামে দুটি নতুন বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নতুন শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ দুটি বিষয়ের বই সংযোজন করা হবে। আগামী ২৪ ডিসেম্বর ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের হাতে ২০২৭ সালের নতুন বই তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

বুধবার ৪ নভেম্বর দুপুরে হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে ‘পাঠচক্র: আনন্দ পাঠের আসর-২০২৬’ ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আট বছর বয়সী যেসব শিশু এখনো প্রাথমিক শিক্ষায় যুক্ত হতে পারেনি, তাদের জন্য ‘আলো’ নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ৮ থেকে ১৪ বছর বয়সী শিশুদের বিশেষ ব্যবস্থায় ভাষা ও গণিতে প্রশিক্ষণ দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, সিভিল সার্জন রত্নদ্বীপ বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এর আগে হবিগঞ্জের মাধবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান, শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও স্কুল ফিডিং কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি উপজেলার এসএম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্কুল ফিডিং কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তারা ফুল দিয়ে তাকে বরণ করেন।

পরে সোয়া ১২টার দিকে উপজেলার জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। সেখানে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামাসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech