শিরোনাম :
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার গঙ্গা পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু ভোলা নর্থ-৩ গ্যাস কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস জাতীয় ঐক্যের ডাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ সংলাপে বসছেন প্রধানমন্ত্রী : এনসিপির ৪ শর্ত লিবিয়া উপকূলে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলা,বেশ কয়েক জন নিহত শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন: তদন্তে পুলিশ

সম্পাদকের শুভেচ্ছা

  • ১০:৪৫ এএম, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

।। বিকে ডেস্ক।।
সম্পাদকের দুটি কথা

অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা/সেই থেকে শুরু/সেই থেকে শুরু দিনবদলের পালা।’

গীতিকবির ভাষায় বাঙালি জাতির দিনবদলের পালা শুরু হয়েছিল যেদিন, বাঙালির মননে অনন্য মহিমায় ভাস্বর চিরস্মরণীয় সেই অমর একুশে ফেব্রুয়ারি আজ।

মাতৃভাষাপ্রেমী বাঙালির ইতিহাসের পাতায় রক্তপলাশ হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর, আউয়াল, অহিউল্লাহর রক্তরঞ্জিত রাষ্ট্রভাষা অধিকারের পালা শুরু হয়েছিল এদিন। এইদিনে সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করি।

আজ শহীদ দিবস শুধু বাঙালীর নয়, সারা বিশ্বের। বাঙালির পাশাপাশি আজ বিশ্ববাসীও পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বিশ্বের নানাপ্রান্তে আজ উচ্চারিত হবে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।

একুশের চেতনায় শুধু একদিন নয়- উজ্জিবীত থাকুক সকলে সারাটি বছর, সারাটি জীবন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech