শিরোনাম :
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী চুক্তি শিগগিরই নিষেধাজ্ঞা শিথিল করে রাশিয়ার কাছ থেকে ডিজেল কিনছে যুক্তরাষ্ট্র অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে এক দিনে আরও ৭ জনের মৃত্যু মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে

‘মহান একুশ’ ও ‘রক্তিম চব্বিশ’ যুগে যুগে মুক্তিকামী বিপ্লবীদের অনুপ্রেরণা : এবি পার্টি

  • ১০:২৭ এএম, শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘মহান একুশ’ ও ‘রক্তিম চব্বিশ’ যুগে যুগে মুক্তিকামী বিপ্লবীদের অনুপ্রেরণা। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’ গানের করুণ সুর আমরা আমাদের হৃদয়ে ধারণ করে চলেছি যুগের পর যুগ। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য বুকের রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন এ দেশের ছাত্র-তরুণরা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে

শুক্রবার ২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দ্যেশ্যে এ কথা বলেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এ সময় এবি যুব পার্টি ও বাংলাদেশ ছাত্রপক্ষের নেতারাও শহীদদের স্মরণে পৃথক পৃথক ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

মজিবুর রহমান মঞ্জু গণতন্ত্র প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখার জীবন যুদ্ধ চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান যেন তারই ধারাবাহিক অধিকার রক্ষার বিজয়ী মিছিলের অন্তিম ভাগ। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর, অহিউল্লাহদের আত্মত্যাগের পথ ধরে আবু সাঈদ ও মুগ্ধরা ইতিহাসের অনন্য উদাহরণ তৈরি করে জানান দিয়েছে যুদ্ধ এখনও শেষ হয়নি।

প্রভাতফেরিতে এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্নেল অব. দিদারুল আলম, লে. কর্নেল অব. হেলাল উদ্দিন, বিএম নাজমুল হক, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক (ঢাকা) আমজাদ খান, যুব পার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল, যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান, ছাত্রপক্ষের আহবায়ক মুহাম্মদ প্রিন্সসহ কেন্দ্রীয় প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট শরন চৌধুরী, আব্দুল হালিম নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান বেপারীসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।  সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech