শিরোনাম :
নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট রাঙ্গামাটিতে ২৩ হাজার ৬শ’ গাছের চারা বিতরণ মানিকগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, তিন ডিলারকে জরিমানা দুদকের বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম এক দশক পর মিসর সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসে কর কাটার নির্দেশনা এনবিআরের যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির ৭ অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস মার্কিন হামলার পর ইরানের পাল্টা আঘাত জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

বিভাগীয় শহরগুলোতে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি

  • ০৯:৫৮ পিএম, বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ঢাকাসহ সব বিভাগীয় শহরে বিশেষ ট্রাক সেল কার্যক্রম চালাবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

এই কার্যক্রমের আওতায় ভর্তুকি মূল্য চাল, ডাল এবং ভোজ্যতেল, ছোলা, খেজুর বিক্রি করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৬ষ্ঠ সভায় এ অনুমোদন দেয়া হয়।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ভোজ্যতেল, চাল এবং তেল এই তিনটি পণ্য ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতেও ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রি করা হবে। বিশেষ ট্রাক সেল হবে, রোজার মাস পুরোটাই। চলতি ফেব্রুয়ারি মাসেও এই কার্যক্রম চলবে।

এদিকে বৈঠক সূত্রে জানা গেছে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখে ৮টি বিভাগীয় শহরে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা সরকারি কাজে দেশের বাইরে থাকায় পরিকল্পনা উপদেষ্টার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে সারাদেশের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারগুলোর মাঝে ভর্তুকি মূল্যে নিয়মিত পণ্য বিক্রি অব্যাহত রেখেছে টিসিবি। এছাড়া গতকাল সোমবার থেকে ঢাকা ও চট্টগ্রামে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী কার্যক্রম ছাড়াও খোলা ট্রাকে ভর্তুকি মূল্যে বোতলজাত সয়াবিন তেলসহ পাঁচটি পণ্য বি‌ক্রি কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।

এর আওতায় একজন ক্রেতা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি করে মসুর ডাল ও ছোলা, এক কে‌জি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারছেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তে‌লের দাম রাখা হচ্ছে ১০০ টাকা। প্রতি কেজি চিনি ৭০ টাকা, মসুর ডাল ও ছোলা ৬০ টাকা এবং খেজুর ও চিনি ১৫৬ টাকা দামে বিক্রি করা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech