শিরোনাম :
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে ২ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের লংমার্চের মধ্যেই সপরিবারে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ গ্রেপ্তার ৩ ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ ইয়েমেনের মারিব সিটির কাছে ভয়াবহ সেনা-হুতি সংঘাত : ৮০ জন হুথি যোদ্ধা নিহত আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে অগ্নিকান্ড: নিহত ৭ আহত ২৫

ঢাকার আকাশ পরিষ্কার থাকবে, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হালকা বৃষ্টি হতে পারে

  • ১০:২৩ এএম, শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
ছবি: বিকে

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপেরর প্রভাবে দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার ৭ নভেম্বর সকালে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে গরমের অনুভূতিও আগের মতোই থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

আবহাওয়া অফিস বলছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে।

এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে দেশের ২ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া অন্যান্য জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ পরিস্থিতে সংস্থাটি বলছে, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর পরের ২৪ ঘণ্টা চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল শনিবারের ৮ নভেম্বরের পর থেকে দেশের কোথাও আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আগামী কয়েক দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech