Breaking News:


শিরোনাম :
সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিরোধী দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: আইজিপি বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা : ১৯ দিনে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তি স্বাক্ষর : সম্পর্কে যুক্ত হলো নতুন মাত্রা ভোরে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ

যশোর মুক্ত দিবস উদযাপনে নানা কর্মসূচি

  • ০৭:৩০ পিএম, শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
আজ ০৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস।

মহান স্বাধীনতা সংগ্রাম চলাকালে ১৯৭১ সালের এই দিনে দেশের প্রথম জেলা হিসেবে পাক হানাদার মুক্ত হয় যশোর।

শনিবার ৬ ডিসেম্বর ঐতিহাসিক এ দিনটিকে যশোরে সরকারি ও বেসরকারি নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হচ্ছে।

আজ সকাল ১০টায় যশোর টাউন হল মাঠের স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে বেলুন ও কবুতর উড়িয়ে এবং বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার টাউন হল মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, মুক্তিযোদ্ধা সংসদ যশোরের সাবেক কমান্ডার মযহারুল ইসলাম মন্টু, নারী মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনটি উপলক্ষে একই মাঠে বিকেল যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech