Breaking News:


শিরোনাম :
বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি বোয়িং উড়োজাহাজ : সন্ধ্যায় চুক্তি সই পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপ: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ভারী বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হাওরাঞ্চল, সিলেটে বন্যার আশঙ্কা, বিভিন্ন জেলায় জলাবদ্ধতা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ নয়টি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা: নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী হরমুজে ৭২ ঘণ্টায় ৫২ বার মার্কিন অবরোধ ভাঙার দাবি ইরানের টঙ্গীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: আটক ১০৭ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনের ৪৯ জন জয়ী

জাতীয় স্মৃতিসৌধে ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশ বন্ধ

  • ০৯:৩৮ পিএম, সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীর প্রবেশ ১৫ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের কারণে এই সীমিত সময়ের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সোমবার ৮ ডিসেম্বর সকালে জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান আনু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষের জারি করা নোটিশে জানানো হয়েছে, রাষ্ট্রীয় অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্মৃতিসৌধ এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য সীমিত সময়ের জন্য প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশ অনুযায়ী, গত ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মোট ১০ দিন জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই সময়ে রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, স্মৃতিসৌধের পাকা অংশে ধোঁয়া-মোছার কাজ চলছে, ইটগুলো ঘঁষে-মেজে খয়েরি ও সাদা রঙ ব্যবহার করা হচ্ছে। এছাড়া স্মৃতিসৌধের আশপাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এলাকা সম্পূর্ণ পরিস্কার করা হয়েছে।

নোটিশে, দর্শনার্থীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সহযোগিতা কামনা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech