শিরোনাম :
দক্ষিণ ইরানে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে কঠোর পাল্টা হামলা চালালো ইরান যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় আবারও বাড়লো তেলের দাম রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতা চেয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস- ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের প্রথম বৈঠক ইস্তাম্বুলে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর

অপারেশন ডেভিল হান্টে আরও ৪৯২ জন গ্রেফতার

  • ০৯:০৬ পিএম, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সারাদেশে চলমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারাদেশ থেকে আরও ৪৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও ১২৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে সারাদেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন এক হাজার ৭৫২ জন।

বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় ৪৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে এক হাজার ২৬০ জনকে।

এছাড়াও ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে দুটি দেশীয় পাইপ গান, ৬ রাউন্ড কার্তুজ, একটি চাপাতি এবং একটি রামদা উদ্ধার হয়েছে বলে জানান ইনামুল হক সাগর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলা চালায় স্থানীয়রা। অভিযোগ আছে, হামলায় নেতৃত্ব দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলায় বেশ কয়েকজন আহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

ওই ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্য নিরাপত্তা সংস্থাগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়।

এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক বিশেষ যৌথ অভিযান শুরু হয়। প্রতিদিনই এ বিশেষ অভিযানে অনেককে ধরা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech