শিরোনাম :
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল

জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

  • ১২:৫০ পিএম, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহীম মিয়া এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দিতে ১৮ কোটি ১০ লাখ টাকার ঘুষ গ্রহণ করা হয়েছিল, যার মূল সুবিধাভোগী ছিলেন জিএম কাদের। অর্থ পরিশোধ না করায় অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে শেরীফা কাদের সংসদ সদস্য হন।

দুদক অভিযোগ করেছে, জিএম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন এবং পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অর্থ সংগ্রহ করেন, যা পরে বিদেশে পাচার করা হয়। বর্তমানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ৩০১ সদস্যবিশিষ্ট হলেও ৬০০ থেকে ৬৫০ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পদ বাণিজ্যের প্রমাণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

হলফনামা অনুযায়ী, জিএম কাদেরের নামে নগদ ৪৯ লাখ ৮৮ হাজার টাকা, ব্যাংকে ৩৫ লাখ ৯৫ হাজার টাকা এবং ৮৪ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের একটি জিপ গাড়ি রয়েছে। তার স্ত্রী শেরীফার নামে নগদ ৫৯ লাখ ৫৯ হাজার টাকা, ব্যাংকে ২৮ লাখ ৯ হাজার টাকা এবং ৮০ লাখ টাকা মূল্যের একটি জিপ গাড়ি রয়েছে। এ ছাড়া তাদের স্থাবর সম্পদের মধ্যে লালমনিরহাট ও ঢাকায় জমি ও ফ্ল্যাট রয়েছে।

জিএম কাদের ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯-২০১৪ সালের মধ্যে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech