শিরোনাম :
গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের প্রথম বৈঠক ইস্তাম্বুলে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ ৫

  • ১২:০৯ পিএম, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানাধীন কাঁচপুর বেসিক এলাকার একটি ৩ তলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), ৩ মেয়ে মুন্নি (১৪), তিন্নি (১২) ও মৌরি (৬)।

এদিকে, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সবিনয় দাস জানান, বাড়িটির নিচ তলায় ভাড়া থাকে ওই পরিবার। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের সবাই গিয়ে বাসার আগুন নেভান। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, এই মুহূর্তে তাদের ৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মানব চৌধুরীর শরীরের ৭০%, তার স্ত্রী বাচা চৌধুরী ৪৫%, ৩ মেয়ে মুন্নি ২৮%, তিন্নি ২২% ও মৌরির শরীরের ৩৬% দগ্ধ হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech