Breaking News:


শিরোনাম :
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু কাঁটাতার দিয়ে কারও সাথে বন্ধুত্ব করা যায় না চীন সফরে গেলেন ট্রাম্প মিরপুর চেস্টে পাকিস্তানকে উড়িয়ে ১-০তে সিরিজে এগিয়ে বাংলাদেশ বাংলাদেশ-জাপান বিজনেস সেমিনার: বিপুল বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন রাষ্ট্রদূত ঈদুল আজহা : অগ্রিম টিকিট বিক্রি শুরু, ২৩ মে’র টিকিট বিক্রি হচ্ছে আজ ভারতীয় নিম্নমানের বীজে পথে বসেছেন শত শত প্রান্তিক পেঁয়াজচাষি ঈদুল আজহা ঘিরে দেশব্যাপী থাকবে কঠোর নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদুরোকে তুলে আনায় ট্রাম্পকে স্যালুট জানালেন নেতানিয়াহু

  • ০৮:৩০ পিএম, রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
স্বাধীন সার্বভৌম ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে সস্ত্রীক দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে আনার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রবিবার ৪ জানুয়ারি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে এ অভিনন্দন জানান তিনি।

ট্রাম্পকে ট্যাগ করে দেওয়া ওই পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী লেখেন, স্বাধীনতা আর ন্যায়বিচারের পক্ষে সাহসী ও ঐতিহাসিক নেতৃত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন।

আপনার দৃঢ় সংকল্প এবং আপনার সাহসী সেনাদের দুর্দান্ত পদক্ষেপকে আমি স্যালুট জানাই।

এদিকে ভেনেজুয়েলায় চালানো যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৪০ জন মানুষ মারা গেছেন। ভেনেজুয়েলার এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো শনিবার ৩ জানুয়ারি এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র কারাকাসে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি এই পদক্ষেপকে স্পষ্টভাবে সামরিক আগ্রাসন হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান।

হামলার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ভেনেজুয়েলা সরকার। নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech