শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

মাঝারি শৈতপ্রবাহে কাঁপছে রাজশাহী: সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

  • ১১:৪৪ এএম, মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত, ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
মাঝারি শৈতপ্রবাহে কাঁপছে উত্তরে জেলা রাজশাহী। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা।

মঙ্গলবার ৬ জানুয়ারী সকালে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানিয়েছেন, দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এগুলো হলো—রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙ্গামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা।

পূর্বভাস অনুসারে, আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

‘আগামী ১১ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি প্রায় একই রকম থাকবে। খুব বেশি পরিবর্তন হওয়ার সুযোগ নেই। ১২ জানুয়ারি থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে,’ বলেন তিনি।

কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা কমে ১০ থেকে আট দশমিক এক ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ, আট থেকে ছয় দশমিক এক ডিগ্রি হলে মাঝারি, ছয় থেকে চার দশমিক এক ডিগ্রি হলে তীব্র শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা আরও কমে চার ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech