শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০০ সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ উত্থাপন আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন: আটক ২ গোপালগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন দুয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি- শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য : নতুন সংসদীয় অধ্যায়ের সূচনা চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: শফিকুর রহমান তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঠাকুরগাঁওয়ের ঘটনা উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে : জামায়াত

  • ১১:০০ এএম, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ঠাকুরগাঁওয়ের ঘটনা উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের।

তিনি বলেন, ‘সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে অর্থসহ আটকের বিষয়টি অপপ্রচার। তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি ব্যবসায়িক প্রয়োজনে এ টাকা বহন করছিলেন। তাকে এ টাকা বহনে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়া হয়েছিল। কিন্তু সেখান পুলিশ একটি নাটক সাজিয়েছে। প্রশাসন পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করেছে।’

কারা এই পরিস্থিতি তৈরি করেছেন সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা নির্বাচনে হেরে যাওয়ার ভয় করছে, তারাই পরিকল্পিতভাবে এই কাজ করেছে।’

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech