Breaking News:


শিরোনাম :

গণতন্ত্র ও বাকস্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি

  • ০৯:২৩ এএম, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রধান মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ক্ষমতায় এলে তারা ‘নিশ্চিতভাবেই’ মানুষের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

মাহদী আরও বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে চাই।’

২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারায় এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে মাহদী আমিন বলেন, ‘নির্বাচিত হলে আমরা আবার জনগণের কাছে ফিরে যাব এবং জনগণ যা চাইবে তাই অনুসরণ করব। তবে এখন এটা স্পষ্ট যে জনগণ এমন কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে চায় না, যারা তাদের রাজনৈতিক চরিত্র হারিয়ে মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার হয়ে উঠেছিল।’

যদিও  আওয়ামী লীগ এসব অভিযোগ অস্বীকার করেছে এবং নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে।

মাহদী আরও বলেন, ‘সংখ্যালঘুদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষা করা হবে।’

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech