শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি: ১৩ জনের মরদেহ উদ্ধার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: প্রতি টনে ১০ ডলার কমে ইউরিয়া সরবরাহের প্রস্তাব মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ঢাকা সহ দেশের ৯ অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন সারাদেশে পুলিশের বিশেষ অভিযান: মে থেকে জুলাই পর্যন্ত গ্রেপ্তার ৩৯ হাজার আজ থেকে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মোহাম্মদপুর-আদাবরে পুলিশের অভিযান, গ্রেফতার ১০০

  • ০৮:৩৩ এএম, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুর-আদাবর এলাকায় বিশেষ অভিযানে চাঁদাবাজি, কিশোর গ্যাং, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে অন্তত ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত চার ঘণ্টা এ অভিযান চালানো হয়। 

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা সংবাদমাধ্যমকে জানান, পবিত্র রমজান মাসে মানুষ যেন নিরাপদে সিয়াম পালন এবং শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদযাপন করতে পারেন তা নিশ্চিত করতেই এ অভিযান। 

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজানের নেতৃত্বে চালানো অভিযানে মোহাম্মদপুর অঞ্চলের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech