শিরোনাম :
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আগামীকাল ঢাকায় সমাবেশ করবে ১১ দল মালয়েশিয়ার রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৪ সারাদেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু শক্তিশালী বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান যে জাতি সঙ্গীতকে যত বেশি গুরুত্ব দেয়, সে জাতি তত বেশি উন্নত মানসিকতার পরিচয় বহন করে- সংস্কৃতি মন্ত্রী জলমহাল আইন, ২০২৬’র খসড়া প্রস্তুত, থাকছে শাস্তির বিধান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্রাপক নিরাপত্তা ব্যবস্থা- রাজধানীতে মোতায়েন থাকবে ১৮ হাজার পুলিশ – ডিএমপি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: হরমুজ ও লেবানন সংকটে সমঝোতার ইঙ্গিত

পালটা হামলা ছাড়া কোনো উপায় ছিল না: ইরানের প্রেসিডেন্ট

  • ১০:৫১ এএম, বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

ইরান কূটনীতির মাধ্যমে সংঘাত এড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর পালটা আঘাত ছাড়া কোন পথ খোলা ছিল না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

এদিকে হোয়াইট হাউস বলছে, হামলার আগে ইরানকে বেশকিছু প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্ত তেহরান প্রত্যাখ্যান করায় অভিযান চালানো হয় দেশটিতে। অন্যদিকে চলমান সংঘাতে ইরানের বিরুদ্ধে হামলা অংশ নেবে না বলে সাফ জানিয়েছে জার্মানি।

পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনার মধ্যে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যৌথ বিমান হামলা শুরু যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাতের পথ বেছে নেয় তেহরান।

বুধবার (৪ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান কূটনীতির মাধ্যমে সংঘাত এড়াতে চেয়েছিল। কিন্তু ওয়াশিংটন ও তেল আবিবের হামলার পর তাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া অপারেশন ‘এপিক ফিউরি’ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। বুধবার (৪ মার্চ) হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়েও উঠে আসে ইরানের হামলা ও মধ্যপ্রাচ্য ইস্যু। প্রেস সচিব ক্যারোলিন লেভিট দাবি করেন, ইরান হামলা করতে পারে ট্রাম্পের এমন ‘অনুভূতির’ ভিত্তিতেই আগাম হামলা চালানো হয়েছে।

লেভিট আরও দাবি করেন, ইরানের ওপর হামলা চালানোর আগে ট্রাম্প প্রশাসন তেহরানকে কয়েকটি প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে ছিল ইরানের ওপর থেকে সব কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহার, শান্তিপূর্ণ ব্যবহারের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ এবং মার্কিন বিনিয়োগে একটি যৌথ বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালু করা।

তবে বিনিময়ে ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো স্থায়ীভাবে ধ্বংস করার শর্ত দেয়া হয়। লেভিটের দাবি, ইরান এই ‘শান্তির প্রস্তাব’ প্রত্যাখ্যান করার কারণেই দেশটির ওপর অভিযান চালায় যুক্তরাষ্ট্র।

লেভিট আরও জানান, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দেওয়া তথ্যের ভিত্তিতেই খামেনির অবস্থান শনাক্ত করে হামলার সময় নির্ধারণ করা হয়। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরানের নেতৃত্বের শূন্যতা ও উত্তরাধিকারী নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কড়া নজর রাখছে বলেও জানান তিনি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech