শিরোনাম :
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, নেতাকর্মীরা উজ্জীবিত দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৭ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা: নির্বাচন ২০ আগস্ট, ভোটার ৩৪৯ জন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার ৯ সেপ্টেম্বর থেকে লং মার্চ-রেলযাত্রার কর্মসূচি, ১৪ নভেম্বরে ঢাকায় মহাসমাবেশ হরমুজে নতুন নৌপথে ওমানের সঙ্গে সমঝোতায় ইরান জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিতে ৮ কার্গো এলএনজি ও ৫ হাজার টন এলপিজি কেনার নীতিগত অনুমোদন নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

ট্রাইব্যুনালে এক প্রসিকিউটরের পদত্যাগ: দুই প্রসিকিউটর নিয়োগ,

  • ০৯:০৩ পিএম, সোমবার, ৯ মার্চ, ২০২৬
ছবি কোলাজ: বিকে

।। বিকে ডেস্ক ।।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। সাবেক চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেয়ার পর এই প্রথম কোন প্রসিকিউটর পদত্যাগ করলেন।

সোমবার ৯ মার্চ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ নতুন দুই প্রসিকিউটরকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তাতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ অনুসারে ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মার্জিনা রায়হান ও মোহাম্মদ জহিরুল আমিনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নিয়োগ প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এসব নিয়োগ নিশ্চিত করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech