শিরোনাম :
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আগামীকাল ঢাকায় সমাবেশ করবে ১১ দল মালয়েশিয়ার রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৪ সারাদেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু শক্তিশালী বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান যে জাতি সঙ্গীতকে যত বেশি গুরুত্ব দেয়, সে জাতি তত বেশি উন্নত মানসিকতার পরিচয় বহন করে- সংস্কৃতি মন্ত্রী জলমহাল আইন, ২০২৬’র খসড়া প্রস্তুত, থাকছে শাস্তির বিধান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্রাপক নিরাপত্তা ব্যবস্থা- রাজধানীতে মোতায়েন থাকবে ১৮ হাজার পুলিশ – ডিএমপি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: হরমুজ ও লেবানন সংকটে সমঝোতার ইঙ্গিত

ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু

  • ০৮:৫৭ পিএম, শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়ে চার সেনার মৃত্যু হয়েছে।

শুক্রবার ১৩ মার্চ মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার’ বিমানটিতে থাকা আরও দুই ক্রু সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, প্রাথমিক তদন্ত অনুযায়ী এ দুর্ঘটনা কোনো ‘শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে’ ঘটেনি। তবে ঘটনার সময় সেখানে যুক্তরাষ্ট্রের আরও একটি জ্বালানি সরবরাহকারী বিমান ছিল।

নিহত সেনাসদস্যদের পরিবারের কাছে খবর পৌঁছানোর ২৪ ঘণ্টা পর তাদের নাম প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবারের এ দুর্ঘটনার কারণ এখনো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম।

সূত্র: রয়টার্স

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech