শিরোনাম :
বোয়িংয়ের সাথে আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করলো বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লায় কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান: আটক ৬২৪ সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, উষ্ণ অভ্যর্থনা জানালেন ট্রাম্প ও মেলানিয়া জাপানি ক্রেতা-বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম চালু বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ঢাকাসহ ১১ অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে জাতিসংঘ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে ইরানের হামলা

  • ১১:৪৬ এএম, বুধবার, ২৫ মার্চ, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর ও হাইফা বন্দরে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

মঙ্গলবার ২৪ মার্চ ইরানের সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলের ওই দুই এলাকাকে নিশানা বানিয়ে ও ড্রোন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধিরা ঘটনাস্থল থেকে বলেছেন, মঙ্গলবার ভোর রাতের দিক থেকে ড্রোন ব্যবহার করে বেন গুরিয়ান বিমানবন্দরে অবস্থানরত বিমানে জ্বালানি ভরার কাজে নিয়োজিত অবকাঠামোতে হামলা শুরু হয়েছে বলে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে।

ইরানের সেনাবাহিনী বলেছে, এই হামলায় গুরিয়ান বিমানবন্দরের আশপাশের এবং হাইফা বন্দর এলাকার সামরিক ও মহাকাশ শিল্প সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে, একই দিনে বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অবস্থান এবং ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।

বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটির ওপর চালানো হামলায় সংযুক্ত আরব আমিরাতের একজন সৈন্য নিহত এবং বেশ কয়েকজন সৈন্য আহত হয়েছেন। এই হামলার জন্য ইরান দায়ী বলে অভিযোগ করেছে বাহরাইন।

সূত্র: আল জাজিরা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech