শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক শেষ: রায় ঘোষনা ৭ জুন নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফ ফাইনালে বাংলাদেশ সীমান্তে বিএসএফের একের পর এক বিতর্কিত কর্মকান্ড ও আইন ভঙ্গের চেষ্টা রাতে মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে একটি মহল দেশে অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে- সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান

বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে ‘আরও ভয়াবহ’ প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

  • ১২:৩৯ পিএম, সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
ছবি: প্রতিকী

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে ‘আরও ভয়াবহ’ প্রতিশোধের হুঁশিয়ারি দিলো ইরান।

সোমবার ৬ এপ্রিল ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড সতর্ক করে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হলে তারা ‘আরও অনেক বেশি বিধ্বংসী’ পাল্টা প্রতিশোধ নেবে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির টেলিগ্রাম বার্তায় প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আমবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র বলেন, ‘আবারও যদি বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করা হয়, তাহলে আমাদের পরবর্তী আক্রমণ ও প্রতিশোধমূলক অভিযান হবে আরও বেশি বিধ্বংসী এবং ব্যাপক।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছেন। তিনি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য তেহরানকে তার দাবি মেনে নিয়ে একটি চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান জানান। এই হুমকির পর ইরানও পাল্টা সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech