শিরোনাম :
বোয়িংয়ের সাথে আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করলো বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লায় কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান: আটক ৬২৪ সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, উষ্ণ অভ্যর্থনা জানালেন ট্রাম্প ও মেলানিয়া জাপানি ক্রেতা-বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম চালু বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ঢাকাসহ ১১ অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে জাতিসংঘ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দাপ্রধান নিহত

  • ০৮:৫১ পিএম, সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সাইয়েদ মাজিদ খাদেমি এক বিমান হামলায় নিহত হয়েছেন বলে তার বাহিনী নিশ্চিত করেছে।

সোমবার ৬ এপ্রিল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েল খবরটি নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে চালানো এক বিমান হামলার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

আর বাহিনীটির এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ ভোরের দিকে ‘আমেরিকান-জায়নিস্ট শত্রুর সন্ত্রাসী হামলায়’ তিনি নিহত হন।

বিবৃতিতে আইআরজিসি প্রায় পাঁচ দশক ধরে ইরান ও ইসলামি বিপ্লবের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবিচল আস্থা রাখায় খাদেমির ভূয়সী প্রশংসা করে।

মাজিদ খাদেমি বিপ্লবী গার্ডের ইন্টেলিজেন্স প্রোটেকশন অর্গানাইজেশন এবং ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দাপ্রধান নিহত

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech