শিরোনাম :
দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

হরমুজে বিধ্বস্ত হলো ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন

  • ০১:১৬ পিএম, বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
পারস্য উপসাগরে নজরদারি করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর একটি এমকিউ-৪সি ট্রাইটন হাই অল্টিচ্যুড সার্ভেইলেন্স ড্রোন। গত ৯ এপ্রিল এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনীর নাভাল সেফটি কমান্ড।

এমকিউ-৪সি ট্রাইটন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অস্ত্রাগারের গুরুত্বপূর্ণ, দক্ষ ও দামি সমরাস্ত্রগুলোর মধ্যে একটি। ‘ডানাযুক্ত উপগ্রহ’ (স্যাটেলাইট উইথ উইংস) নামে পরিচিত এই ড্রোনটি দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারি চালাতে সক্ষম। নর্থরোপ গ্রুম্যান নামের একটি মার্কিন কোম্পানির তৈরি এই ড্রোন অস্ত্রাগারে যুক্ত করতে মার্কিন সামরিক বাহিনীর ব্যয় করতে হয়েছে ২৩ কোটি ৮১ লাখ ডলার।

নাভাল সেফটি কমান্ডের বিবৃতিতে এই দুর্ঘটনাকে ‘ক্লাস এ মিসহ্যাপ’ উল্লেখ করে বলা হয়েছে, বিধ্বস্ত ড্রোনটি ছিল ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত মার্কিন ঘাঁটি সিগোনেল্লা নাভাল এয়ার স্টেশনের সম্পদ। ৯ তারিখ হরমুজ প্রণালিতে রুটিন ৩ ঘণ্টার নজরদারির জন্য ওড়ানো হয়েছিল সেটিকে।

নজরদারি শেষে ফিরে যাওয়ার সময় হঠাতই জরুরি বিপদ সংকেত পাঠাতে শুরু করে ড্রোনটি। তারপর সেটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ডেটা’র বরাত দিয়ে এক বিবৃতিতে প্রতিরক্ষা বিষয়ক সংবাদ ও সংবাদ বিশ্লেষণ ওয়েবসাইট দ্য ওয়ার জোন (টিএমজেড) জানিয়েছে, ড্রোনটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় ছিল, সেখান থেকে হঠাৎ ১০ হাজার ফুটেরও বেশি নিচে নেমে গিয়েছিল। তারপর সেটির আর কোনো খোঁজ মেলেনি।

শত্রুপক্ষের আঘাতে ড্রোনটি ধ্বংস হয়েছে কি না— সে সম্পর্কে কিছু কলা হয়নি নাভাল সেফটি কমান্ডের বিবৃতিতে। তবে এটির বিধ্বস্ত হওয়ার সময়টি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র-ইরান অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার ২ দিন পরেই হরমুজে বিধ্বস্ত হয় ড্রোনটি।

সূত্র : ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech