শিরোনাম :
দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • ১০:১০ পিএম, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির সময়ে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে।

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ইরানের অন্যতম দাবি ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন। বাংলাদেশ সময় আজ শুক্রবার ভোর তিনটা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

শুক্রবার ১৭ এপ্রিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি সামাজিক মাধ্যমে এক পোস্টে এই ঘোষণা দেন। এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১১ শতাংশেরও বেশি কমেছে।

এর আগে ৮ এপ্রিল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়। লেবাননও ওই যুদ্ধবিরতির আওতায় ছিল বলে বারবার বলে আসছিল ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও সেটাই বলছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা অস্বীকার করছিল। ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল। ইরান দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হলে গতকাল লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা আসে। এরপর আজ ইরান বলল, লেবাননে যুদ্ধবিরতির ১০ দিন হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে।

এদিকে ইরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘ইরান এইমাত্র ঘোষণা করেছে যে তাদের প্রণালি হরমুজ পুরোপুরি উন্মুক্ত এবং যাতায়াতের জন্য প্রস্তুত। ধন্যবাদ!’

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech