শিরোনাম :
বোয়িংয়ের সাথে আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করলো বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লায় কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান: আটক ৬২৪ সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, উষ্ণ অভ্যর্থনা জানালেন ট্রাম্প ও মেলানিয়া জাপানি ক্রেতা-বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম চালু বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ঢাকাসহ ১১ অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে জাতিসংঘ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায়, অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি

  • ১০:৫৪ এএম, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তোলা না পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

শনিবার ১৮ এপ্রিল (স্থানীয় সময়) সন্ধ্যায় এক বিবৃতিতে বিপ্লবী গার্ড এ কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, হরমুজের দিকে জাহাজ নিয়ে আসলে এটিকে শত্রুদের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। যেসব জাহাজ নিষেধাজ্ঞা উপেক্ষা করবে সেগুলোতে হামলা চালানো হবে।

গত শুক্রবার ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালি খুলে দেয়। কিন্তু যুক্তরাষ্ট্র তাদের অবরোধ অব্যাহত রাখে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে শনিবার আবারও গুরুত্বপূর্ণ প্রণালিটি বন্ধ করে দেয় তেহরান। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র বারবার বিশ্বাস ভঙ্গ করায় তারা এ ব্যবস্থা নিয়ছে।

যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে এই ঘোষণা দিয়ে বিপ্লবী গার্ড বলেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মার্কিন শত্রুরা ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেয়নি। তাই আজ (শনিবার) সন্ধ্যা থেকে এই অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে।

পারস্য উপসাগর এবং ওমান সাগরে নোঙরকৃত জাহাজগগুলোকে সতর্কতামূলক বার্তা পাঠিয়েছে বিপ্লবী গার্ড। তারা বলেছে, নোঙর করা স্থান থেকে কোনো জাহাজ যেন না নড়ে।

ইরানের প্রেসিডেন্ট বাঘের ঘালিবাফ মার্কিনিদের অবরোধকে বিবেচনাহীন এবং অজ্ঞতাপূর্ণ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেছেন, ইরানের জাহাজ হরমুজ পার হতে না পারলে অন্যদের জাহাজ পার হওয়ার বিষয়টি অসম্ভব।

সূত্র: সিএনএন

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech