Breaking News:


শিরোনাম :
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত জারি, আরও এক সপ্তাহ বৃষ্টির আভাস পুতিন-আরাগচি বৈঠকে ইরানের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস সারাদেশে হাম ও হাম সন্দেহে আরো ৫ শিশুর মৃত্যু জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী  বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ যশোরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ আবদাল আহমদ একটি গোষ্ঠী স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চায়-কিন্তু কোনো চক্রান্তই সফল হবে না- রিজভী পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

নৌ-অবরোধ ও হুমকির মধ্যে আলোচনা করবে না ইরান- মাসুদ পেজেশকিয়ান

  • ১১:০১ এএম, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ ও হুমকির মুখে ইরান কোনো আলোচনা করবে না জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া’ আলোচনায় অংশ নেবে না তেহরান।

রবিবার ২৬ এপ্রিল ইরানের প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে বলেছেন, চলমান সংঘাত নিরসনে আলোচনা যেন শুরু করা যায় সেজন্য যুক্তরাষ্ট্রকে আগে ‘বাধা’ দূর করতে হবে। যার মধ্যে আছে ইরানি বন্দরে আরোপ করা তাদের নৌ-অবরোধ।

এরআগে শেহবাজ শরিফ মাইক্রো ব্লগিং সাইট এক্সে পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপের ব্যাপারে তথ্য জানিয়েছিলেন। তিনি বলেন, “আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান একটি সৎ ও একনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতে এবং অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। বিশেষ করে শুক্রবার রাতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদে যাওয়ার পর সম্ভাবনা জোরালো হয়। কিন্তু তিনি গতকাল আবার চলে যান। আরাগচি পাকিস্তানে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি তার দুই প্রতিনিধিকে আলোচনার জন্য পাঠাচ্ছেন। তবে আরাগচি যখন পাকিস্তান ছাড়েন তখন ট্রাম্প জানান তিনি প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেছেন।

সূত্র: রয়টার্স

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech