শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু গাইবান্ধায় ইসলামী ব্যাংক এজেন্ট শাখা থেকে গ্রাহকের ২ কোটি টাকা আত্মসাৎ ১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু জাতীয় পার্টির আয় কম, ব্যয় বেড়েছে জার্মানিতে সমকামীদের মিছিলে হামলা: সন্দেহভাজনকে গুলি করে হত্যা

পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • ১০:৪৮ এএম, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার লক্ষ্যে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং বার্তা সংস্থা এএফপি’ও এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, আরাঘচি বহনকারী উড়োজাহাজটির কলসাইন ছিল ‘মিনাব ১৬৮’। গত ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত শিশুদের স্মরণে এই বিশেষ কলসাইনটি ব্যবহার করা হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, ‘আব্বাস আরাকচি আজ ভোরে সেখানে পৌঁছেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক ও আলোচনা করার লক্ষ্যেই তার এই সফর।

এর আগে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন যে, প্রেসিডেন্ট পুতিন আরাকচির সঙ্গে বৈঠক করবেন।

সেন্ট পিটার্সবার্গে অবস্থানকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech