শিরোনাম :
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে: নাহিদ আল-আকসা মসজিদে ঢুকে ৪ সহস্রাধিক ইসরায়েলি তাণ্ডব বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারদের পণ্য যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা, চট্টগ্রাম সহ দেশের ১০টি অঞ্চলে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প

ভোলার ১০ গ্রামে ঈদুল আজহা উদযাপন

  • ০৬:১৭ পিএম, বুধবার, ২৭ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার ১০টি গ্রামে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। সকাল থেকে ঈদের নামাজ ও পশু কোরবানিকে ঘিরে গ্রামগুলোতে ছিল ধর্মীয় উৎসবের আমেজ।

সকাল ৯টায় ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা এলাকার সুরেশ্বরী দরবারের মুরিদ অলিউর রহমানের বাড়িতে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন অলিউর রহমান।

সুরেশ্বর দরবারের অনুসারী অলিউর রহমান জানান, প্রধান জামাত ছাড়াও বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়ি, পঞ্চায়েত বাড়িসহ জেলার ১০টি গ্রামে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা অংশ নেন।

স্থানীয়রা জানান, সুরেশ্বর দরবারের অনুসারীরা দীর্ঘ কয়েক যুগ ধরে মক্কা-মদিনার সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করে আসছেন। একইভাবে তারা ঈদুল ফিতরও পালন করেন।

ঈদের নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেন সুরেশ্বরী দরবারের মুরিদরা। পুরো এলাকায় ছিল ধর্মীয় উৎসব ও আনন্দের আবহ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech