শিরোনাম :
ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দিতে গিয়ে আহত ১৮ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ভারতে ঝড়ের সময় নির্মাণাধীন সেতু ধসে নিহত ৬ ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ছুটছে মানুষ দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা সকলের সহযোগিতা পেলে ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত সারাদেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু সীমান্তে অবৈধ পুশইন ন্যক্কারজনক, ভারতের আচরণ সৎ ও বন্ধুত্বপূর্ণ হতে পারে না

ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দিতে গিয়ে আহত ১৮

  • ০৮:১৭ পিএম, শুক্রবার, ২৯ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
রাজধানীসহ সারাদেশে উদযাপিত হয়েছে ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদ উদযাপনের দ্বিতীয় দিন আজ। এদিনও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানির কার্যক্রম চলমান রয়েছে। দুই দিনের এই কোরবানি দিতে গিয়ে পশুর লাথি ও ধারালো অস্ত্রের আঘাতে আহতের ঘটনা ঘটেছে অনেক।

নিটোর পঙ্গু হাসপাতালের তথ্য বলছে, পশু কোরবানিসংক্রান্ত কারণে আহত হয়ে গত রাত ১২টার পর থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৮ জন রোগীকে চিকিৎসা দিয়েছেন তারা।

শুক্রবার ২৯ মে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নিটোর পঙ্গু হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। এ সময় হাসপাতালের জরুরি বিভাগ ঘুরে আহত হয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের চিত্র দেখা গেছে।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) নিটোর-এর অর্থোপেডিক, স্পাইন অ্যান্ড ট্রমা সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট (অর্থো-সার্জারি) ডা. নির্মল কান্তি বিশ্বাস বলেন, ঈদের আগের রাত ও প্রথম দিনে ১৪২টা কোরবানিসংক্রান্ত আহত রোগী এসেছে। সব রোগীর কাটিং ইনজুরি, আঘাতপ্রাপ্ত ইনজুরি। আর গত রাত ১২টার পর থেকে বিকেল ৩টা পর্যন্ত পশু কোরবানি দিতে গিয়ে আঘাতপ্রাপ্ত ১৮ জন রোগী আমাদের এখানে চিকিৎসা নিতে এসেছে।

সুত্রঃ ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech