শিরোনাম :
দুই হাজার টাকার চামড়া বিক্রি হচ্ছে ৫০০ টাকায় অসহায় মানুষের পাশে থাকুন : নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গরুর হাটে টোকেন চাঁদাবাজি, বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা হয়েছে : জামায়াত অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত: সেনাপ্রধান সারাদেশে হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নিলেন ট্রাম্প ময়মনসিংহে পিকআপ-সিএনজির সংঘর্ষ, বাবা-ছেলের মৃত্যু শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ ১৯,৬৪১ টন কোরবানির বর্জ্য ডাম্পিং করেছে ডিএসসিসি

গরুর হাটে টোকেন চাঁদাবাজি, বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা হয়েছে : জামায়াত

  • ০৯:১৬ পিএম, শনিবার, ৩০ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ঢাকা মহানগর উত্তরের আামির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা হয়েছে।

তিনি বলেন, গরুর হাটেও টোকেনের নামে চাঁদাবাজি করা হয়েছে। যা নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ দেখা যায়নি।

শনিবার ৩০ মে বিকেলে চলমান পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সেলিম উদ্দিন বলেন, পশুর বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের ঘোষণার সাথে বাস্তবের মিল নেই। ফলে এই অব্যবস্থাপনার কারণে রোগব্যাধি ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

এ সময়ে তিনি সড়কের মৃত্যুর ঘটনা উল্লেখ্য করে সরকারের সমালোচনা করে বলেন, জুলাইকে অস্বীকার করা মানে ফ্যাসিবাদকে মেনে নেওয়া। এটা যারা করবে তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, কোরবানির পশুর বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের ঘোষণার সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই। অনেক এলাকায় এখনও বর্জ্য পড়ে থাকায় জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে এবং রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সেলিম উদ্দিন আরও বলেন, পশুর হাটগুলোতে টোকেনের নামে চাঁদাবাজি হয়েছে। কিন্তু এসব অনিয়ম প্রতিরোধে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech