শিরোনাম :
ককরোচ আন্দোলনে সমর্থন ও যোগ দেওয়ার ঘোষণা মমতার তিস্তার পানি বিপদসীমা ছুঁই ভুঁই: আতঙ্কে নদীপাড়ের মানুষ অবশেষে দেশে ফিরলেন হরমুজ প্রণালিতে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক নাটোরে খাল খননের উদ্বৃত্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেয়া হয়েছে ভাইরাল ভিডিওর পর দ্বিতীয় বিয়ের দাবি:এমপি নজরুলের সঙ্গে নারীর ভিডিওর খবরে ‘নজর রাখছে’ জামায়াত ইরানে টানা মার্কিন হামলা: ১১তম দিনেও একের পর এক বিস্ফোরণ জুয়া ও অর্থ লেনদেন তদন্তে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষক ও ঋণখেলাপিদের অযোগ্য করার প্রস্তাব ১৭ অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী

খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার

  • ০৯:৩৯ পিএম, শনিবার, ৩০ মে, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন দারুল আমান মহল্লার একটি ভাড়াটিয়া বাসা থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো শামিম (১৩) ও মুসতাকিন (৪)।

শনিবার ৩০ মে সন্ধ্যা ৬টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ বলছে, আলামত সংগ্রহ ও হত্যাকারীদের চিহ্নিত করতে সিআইডির ক্রাইম সিনের টিম কল করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই শিপ্রা বলেন, ৯৯৯ থেকে কল আসার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু এখনো সেখান থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, ধারণা করা হচ্ছে, ওই দুই শিশুর বাবা তাদের হত্যা করেছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে লাশ উদ্ধারের সময় রফিকুল ইসলাম নামের ওই দুই শিশুর বাবা পলাতক ছিলেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, নগরীর সোনাডাঙ্গা থানাধীন হাজী তমিজউদ্দিন সড়কস্থ দারুল আমান মহল্লায় শরিফুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া ফাতেমার প্রথম পক্ষের সন্তান শামীম (১৩) ও মুস্তাকিম (৪)-এর লাশ উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত দুই শিশুর বাবার নাম মাসুম বেপারী হলেও তাদের মা ফাতেমা বর্তমানে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে বিয়ে করে সন্তান দুটি নিয়ে তার সাথেই থাকছেন।

কেএমপি কমিশনার আরো বলেন, চার বছর পূর্বে ফাতেমা বেগমের প্রথম স্বামী লবণচরা থানাধীন কৃষ্ণনগর এলাকার মাসুম বেপারীকে ডিভোর্স দিয়ে রফিকুল ইসলামকে বিয়ে করেন। ফাতেমার বর্তমান স্বামীর সাথেই ওই দুটি সন্তান বসবাস করত।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech