শিরোনাম :
আজ থেকে বাড়ছে মেট্রোরেলের চলাচলের সময় রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষনা: সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত তেলবাহী ট্রেনের তিন ট্যাংকার লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ বাজেট অধিবেশনে দেশের মানুষের অধিকার রক্ষায় গঠনমূলক ভূমিকা পালন করতে হবে হরমুজে ইরানের দুই ড্রোন ভূপাতিত করার দাবী করল যুক্তরাষ্ট্র এবারের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যে সর্বোচ্চ বরাদ্দ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে বিকালে ঢাকাসহ দেশের ১৭অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

হরমুজে ইরানের দুই ড্রোন ভূপাতিত করার দাবী করল যুক্তরাষ্ট্র

  • ১০:৪২ এএম, রবিবার, ৭ জুন, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর উড়ে আসা ইরানের দুটি ড্রোনে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা দাবি করেছে, এসব ড্রোন হরমুজে জাহাজ চলাচলকে হুমকির মুখে ফেলছিল।

রবিবার ৭ জুন দিনের শুরুর দিকে এ ঘটনা ঘটে বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড মাইক্রো ব্লগিং সাইট এক্সের এক পোষ্টে এ কথা জানায়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্সে লিখেছে, মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক নৌযান চলাচলের নিরাপত্তা হুমকিতে ফেলে হরমুজ প্রণালীর দিকে ধেয়ে আসা ইরানের দুটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী।

ইরানের যেকোনো ধরনের আগ্রাসন বা হামলা রুখে দিতে এবং প্রতিরোধ গড়ে তুলতে মার্কিন বাহিনী এখনো সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছে।

এরআগে গত শুক্রবার ইরানের চারটি আত্মঘাতী ড্রোন হরমুজ প্রণালির দিকে এগিয়ে আসার সময় ভূপাতিত করা হয় বলে জানায় যুক্তরাষ্ট্র। এরপর রোববার আরও দুটি ড্রোন ভূপাতিত করেছে তারা।

শুক্রবার ড্রোন ভূপাতিত করার পাশাপাশি ইরানের দুটি দ্বীপেও হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেনারা। এ সময় একটি রাডারকে টার্গেট করা হয়। ইরান এই ঘটনাকে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করে। পরবর্তীতে তারা কুয়েত ও বাহরাইনকে টার্গেট করে পাল্টা হামলা চালায়। যেগুলো ঠেকিয়ে দিতে কাজ করে মার্কিন সেনারা।

সূত্র: এএফপি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech