শিরোনাম :
‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ১১টি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি

  • ১১:১৯ এএম, রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট ৩১ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে কসমেটিকস, জিরা, গাছের গুঁড়ি, অবৈধ কারেন্ট জাল ও গবাদিপশুসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য।

শনিবার ২৫ জুলাই কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট ৩১ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, জিরা, গাছের গুঁড়ি, অবৈধ কারেন্ট জাল, গবাদিপশুসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech