শিরোনাম :
গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর সুইডিশ কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ছাড়ার নির্দেশ সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু সাইবার আইন সংশোধন: বাকস্বাধীনতা ও ব্যক্তি-সম্মানের নতুন ভারসাম্য পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, এসবির প্রধান হলেন কামরুল আহসান বাদ ৫৯ লাখ অযোগ্য কার্ড, ভর্তুকিমুক্ত হচ্ছে টিসিবি সার-কীটনাশক নিয়ে শঙ্কায় লালমনিরহাটের আমন চাষিরা সার পাচারের ভিডিও ভাইরাল: ডিলারের দাবি ‘চাঁদাবাজির নাটক’ বর্তমান পরিস্থিতিতে ইসির অধীনে স্থানীয় নির্বাচন নিরপেক্ষ হবে না : গোলাম পরওয়ার

জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত

  • ১২:৫৮ পিএম, রবিবার, ২ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর কলাবাগান এলাকার কাঁঠালবাগানের একটি বাসায় জামাইয়ের ছুরিকাঘাতে মা ও মেয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রবিবার ২ আগস্ট সকাল ৯টার দিকে কাঁঠালবাগান আল আমিন মসজিদের পাশের পাঁচতলা ভবনের একটি বাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনায় নিহতরা হলেন, স্ত্রী রাত্রি (২০) ও শাশুড়ি ফিরোজা বেগম (৩৫)। পরে গুরুতর আহত অবস্থায় মা ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং মেয়ে ‘রাত্রি’ ঘটনাস্থলেই মারা যান।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, সকাল ৯টার দিকে রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকার আল আমিন মসজিদের ৫২ নম্বর বাসার পঞ্চম তলায় স্ত্রী রাত্রির সঙ্গে কথা-কাটাকাটি হয় জামাই শিপনের।

পরবর্তী সময়ে শাশুড়ি ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিলে ধারালো অস্ত্র দিয়ে শাশুড়ি এবং স্ত্রীকে আঘাত করেন তিনি। পরে ঘটনাস্থলে রাত্রি মারা যান এবং গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার পর শিপন নিজেই থানা এসে হাজির হন। এ ঘটনায় জামাতা হৃদয় ওরফে শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, রাত্রির সঙ্গে শিপনের ডিভোর্স হয়ে গিয়েছিল, এরপরও তারা একসঙ্গেই থাকতেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech